ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টা থেকে ঢাবি টিএসসির সামনের সড়ক দ্বীপে রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। যা সম্পূর্ণ অযৌক্তিক। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

তারা বলেন, এবারও গত বারের ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা দিয়ে ‌উত্তীর্ণ হয়েছেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত আমাদের হতাশ করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

এদিকে সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়েছেন।

এসএইচ