রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের বলেন, আমরা শিক্ষক সমিতির পক্ষে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এর সাথে সাথে আমরা সরকারের কাছে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জানমাল নিরাপত্তা চেয়ে সরকারের কাছে দাবী করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: রহুল আমির, শিক্ষক সমিতির কার্যকারী কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এসএইচ





