বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের ২০২০ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কমিটি পূনর্গঠন করা হয়েছে।

পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ ইমদাদুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিষদের প্রধান উপদেষ্টা সালাহউদ্দীন।

সভায় পরিষদের ২০২০ সেশনের অবশিষ্ট সময়ের জন্য হাফেজ নূর হোসাইনকে কেন্দ্রীয় আহবায়ক ও মহিউদ্দিন জিলানীকে সদস্যসচিব করে কমিটির নাম ঘোষণা করেন পরিষদের প্রধান উপদেষ্টা সালাহউদ্দীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিষদের সদ্য বিদায়ী আহবায়ক খন্দকার মোকাদ্দাস আলী, ওবায়দুল্লাহ মাহমুদ, হাবিবুর রহমান হারিস, সানাউল্লাহ গাজী, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এমবি