জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আগামী ১১ এপ্রিল ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ তম আবর্তনের) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদুৎ-জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি।


এআই