রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাবির মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিলসকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টায় মতিহার থানার একটি অভিযান টিম নগরীর কোর্ট এলাকা থেকে তাকে আটক করে।  
মতিহার থানা অফিসার ইন চার্জ (ওসি) শামসুন নূর এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিলসকে আটক করা হয়। অজ্ঞাতনামা আসামিদের তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]