বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী পালনের লক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির অংশ হিসেবে রয়েছে- ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
এছাড়া ১৬ আগস্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে উপাচার্য দফতরের সভাকক্ষে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কীর্তির উপর’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চবি উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
ঢাকা, ১২ টাইমনিউজবিডি.কম, জেআই





