শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ডাকা লাগাতার ছাত্র ধর্মঘটের দ্বিতীয় পর্ব শুরু হয় আজ । নেতাকর্মীদের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট শুরু হয়।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে পৃথক দুটি মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সোমবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে অর্ধশতাধিক শিবিরকর্মী নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাখা ছাত্রশিবিরের লাগাতার ছাত্র ধর্মঘটের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আহমদ মানসুর।
অন্যদিকে একই ইস্যুতে সোমবার  সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন শাহ সিকন্দার আবাসিক এলাকায় মিছিল করতে দেখা গেছে শাখা শিবিরের নেতাকর্মীদের। এ সময় শিবির নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতাকর্মীরা লাগাতার ছাত্র ধর্মঘট সফল কারার জন্য শাবি পরিবারের সকলের প্রতি আহ্বান জানান।
শাবি,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ