রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচটি নতুন বিভাগ ও একটি অনুষদ খোলা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজান উদ্দীন। সিন্ডিকেটের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এসব বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বিভাগগুলো হলÑ আন্তর্জাতিক সম্পর্ক (আইআর), ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ক্লিনিক্যাল সায়েন্স বিভাগ। আর নাট্যকলা ও সঙ্গীতকে দুটি আলাদা বিভাগে রূপান্তর করা হবে।
ভিসি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে খুব শিগগিরই ছেলেদের জন্য ‘শহীদ কামারুজ্জামান হল’ ও মেয়েদের জন্য ‘শেখ হাসিনা হল’ চালু করা হবে। এছাড়া অনাবাসিক ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য আরও দুটি নতুন বাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
[b]
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]
শিক্ষা
রাবিতে নতুন ৫টি বিভাগ ও একটি অনুষদ খোলার সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচটি নতুন বিভাগ ও একটি অনুষদ খোলা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজান উদ্দীন। সিন্ডিকেটের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নেয়া হয়।





