রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ফয়জুল আজিম নামে এক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ১৪১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়জুল আজিম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে ১টার দিকে ফয়জুল আজিম তার কক্ষে বিদ্যুতের একটি সুইচ মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





