গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন।
সেখানে তিনি বশেমুরকৃবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদার শেষে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নামফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
একই সময়ে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বশেমুরকৃবি সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ আবদুল মান্নান এমপি ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
এআর





