শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৩১৩টি আসন শূন্য রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো.ফারুক উদ্দিন।
সকাল ৯টায় `এ` ইউনিট, ১০টায় `বি` ইউনিট এবং সাড়ে ১২টায় পোষ্যকোটায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
মো.ফারুক উদ্দিন জানান, `এ` ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে মানবিক শাখায় ১৮টি শূন্য আসনের জন্য ১ থেকে ২৫, বিজ্ঞান শাখায় ৬৫টি শূন্য আসনের জন্য ১ থেকে ১২০ এবং বাণিজ্য শাখায় সাতটি শূন্য আসনের জন্য ১ থেকে ১৫ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকায় `বি` ইউনিটের গ্রুপ-১ এর ১৫৯টি শূন্য আসনের জন্য ৩০১ থেকে ৬৫০, গ্রুপ-২ এর ৬৪টি শূন্য আসনের জন্য ২৫১ থেকে ৪৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
এএইচ





