ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম মো. সুমন মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

অপরজন দুইজন হলেন-ঢাকা ক্লাবের কর্মকর্তা শামীম ও সাব্বির। এদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদেরকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সুমন মিয়াকে মহসিন হলের ১০১২ নম্বর কক্ষ থেকে এবং শামীমকে আজিমপুরের নিউ পল্টনের ৮৩ নম্বর বাসা থেকে আটক করা হয়।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ