মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
তাকে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
শিক্ষা মণন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সংক্রান্ত একটি আদেশ রাজশাহী শিক্ষাবোর্ডে ফ্যাক্সযোগে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি জানান, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রাজশাহী শিক্ষাবোর্ডে পাঠানো হয়েছে। এর আগে চেক জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে অনিয়মের বিষয়গুলো ধরা পড়ে। এ কারণেই চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বোর্ড সচিব।
কেএইচ





