রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট অব্যাহত রয়েছে।
নির্মাণ সম্পন্ন হওয়া ছাত্রাবাস খুলে দেওয়া, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রবিবার থেকে এ ধর্মঘট আহ্বান করেন।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এমনিতে ছাত্রবাস না থাকায় তারা চরমভাবে আবাসন সংকটে পড়েছে। ভাড়া করা মেসে কোনো রকমে অবস্থান করে লেখাপড়া করতে হচ্ছে।
ইতোমধ্যে মেয়েদের জন্য একটি ও ছেলেদের জন্য একটি হল নির্মাণ করা হয়েছে। মেয়েদের হল খুলে দেওয়া হলেও ছেলেদের হল দীর্ঘদিন ধরে খুলে দিচ্ছে না প্রশাসন। অন্যদিকে অপর একটি হলের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে বার বার বলেও কোনো কাজ হচ্ছে না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট অব্যাহত রয়েছে। নির্মাণ সম্পন্ন হওয়া ছাত্রাবাস খুলে দেওয়া, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা





