বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

এর আগে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১৪ ও ১৫ মে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এক জরুরি বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, আগামী ২৭ মে ইংরেজি প্রথম পত্র ও ২৮ মে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা হবে।

এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

এনএইচ