১৭২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

২০১৮ সালে প্রকাশিত ফলের ওপর ভিত্তি করে ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশ করেছে।

স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৫জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭জন, বুটেক্স থেকে ৪জন, রুয়েটের ৩জন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫শিক্ষার্থীর নাম রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নাম রয়েছে।

এমবি