২০১৪ সালের দাখিল পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ১ম হয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। সেখানে মোট ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৭৪ জন শিক্ষার্থী।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা ১ম স্থান হারিয়ে সেরা দশে ২য় হয়েছে। মোট ২৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০৫ জন শিক্ষার্থী।
সারসিনা দারুসসুন্নাত কামিল মাদরাসা সেরা দশে ৩য় স্থান দখল করেছে। মোট ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫০ জন শিক্ষার্থী।
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ৪র্থ হয়েছে। মোট ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে তারা। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯৪ জন শিক্ষার্থী।
জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদরাসা ৫ম স্থান অধিকার করেছে। মোট ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩১ জন শিক্ষার্থী।
তামিরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রবাড়ি শাখা ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। মোট ২৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৭৫ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯৩ জন শিক্ষার্থী।
৭ম স্থান অধিকার করেছে তানজিমুল উম্মাহ কামিল মাদরাসা। মোট ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০০ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৮ম স্থান অধিকার করেছে ঢাপ সাতখাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসা। মোট ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী।
৯ম স্থান অধিকার করেছে পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা। মোট ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০০ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭২ জন শিক্ষার্থী।
চট্টগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদরাসা ১০ম স্থান অধিকার করেছে। মোট ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী।
[b]ঢাকা, এসআর, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]