রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ঈ (সি) ও ঐ (এইচ) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. ইলিয়াস হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান। এসময় তিনি সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণ আসন বিন্যাস প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৯ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঐ (এইচ) ইউনিটের বিজোড় রোল নম্বর, সকাল ১১টা থেকে ১২টা ঐ (এইচ) ইউনিটের জোড় রোল নম্বর, দুপুর ১টা থেকে ২টা ঈ (সি) ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ঈ (সি) ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঐ (এইচ) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১১৮২৬ প্রথম বিজ্ঞান ভবন, ১১৮২৭ থেকে ১৫২৭০ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫২৭১ থেকে ১৯৬৫৬ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৯৬৫৭ থেকে ২২৩০৬ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২৩০৭ থেকে ২৬৭২০ রবীন্দ্র কলাভবন, ২৬৭২১ থেকে ২৮৭৭০ মমতাজ উদ্দিন কলাভবন এবং ২৮৭৭১ থেকে ৩০০৯৯ শহীদুল্লাহ কলাভবন।
ঈ (সি) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১১৮৩২ প্রথম বিজ্ঞান ভবন, ১১৮৩৩ থেকে ১৫৪৫২ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫৪৫৩ থেকে ১৯৯৮৬ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৯৯৮৭ থেকে ২২৫১৪ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২৫১৫ থেকে ২৬৬৪৪ রবীন্দ্র কলা ভবন, ২৬৬৪৫ থেকে ২৭৮৯৬ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২৭৮৯৭ থেকে ২৯৮৮২ শহীদুল্লাহ কলাভবন এবং ২৯৮৮৩ থেকে ৩২০০০ মমতাজ উদ্দিন কলাভবন।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও দেয়া থাকবে।
পরীক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী নির্ধারিত কক্ষেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না।
এসএইচ





