ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় হাসান মাহমুদ নামে এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান গেটের কাছে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাসান নৃবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী। তিনি এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান ক্লাস শেষ করে বের হলে জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী নাজমুল (নৃবিজ্ঞান, তৃতীয়বর্ষ), শিমুল (ইসলামিক ইতিহাস, দ্বিতীয়বর্ষ), নাজিম (আইইআর, তৃতীয়বর্ষ), আব্দুর রহমান (ইসলামিক ইতিহাস, তৃতীয়বর্ষ) ও সাদি (দর্শন, তৃতীয়বর্ষ) তাকে ক্লাসরুমের সামনে থেকে কলা ভবনের প্রধান গেটের সামনে নিয়ে আসে। এর পর তাকে বেধড়ক পেটাতে থাকে তারা। এসময় অন্যরা থামাতে এলে তাদেরও মারধর করে ছাত্রলীগকর্মীরা।
পরে আহতাবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রদল করার জন্যই তাকে মারধর করা হয়েছে বলে হাসান জানিয়েছেন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, ‘আমি এ ব্যাপারে শুনেছি। এ ব্যাপারে তদন্ত করা হবে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলকর্মী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় হাসান মাহমুদ নামে এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান গেটের কাছে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাসান নৃবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী। তিনি এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।





