আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজ ছাত্রলীগের একাংশের নেতা আরশেদ আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজ ক্যান্টিনের সামনে এসে সমাবেশে মিলিত হলে ছাত্রলীগের অপর পক্ষের নেতা অন্তর ও কোয়েলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা হাসুয়া, লাঠি-সোটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালায়।
এসময় আরশেদ আলী পক্ষের কর্মী আশিক, বিপ্লব, মিরাজ ও শুভ মারাত্মক আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।





