রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে শনিবার চলতি মাসের ৩১ তারিখকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করে আলোচনা সৃষ্টি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

পরে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

এসএম