বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে।
জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আব্দুল খালেকের বাস ভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সেখানে থাকা নিরাপত্তাকর্মী জানান, বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি।
এই বিষয়ে সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আল মামুন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।’
এএইচ





