কর্মচারীদের কাজ করার সময় গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিলসিলা রেস্তোরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের সদস্য ও আশে পাশে উপস্থিত শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দোকানে অবস্থিত দুইজন মহিলা কর্মচারী ও একজন পুরুষ কর্মচারী আহত হয়েছেন। তাঁদেরকে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলসিলা রেস্তোঁরাতে কয়েকজন কর্মচারী কাজ করছিল। এসময় গ্যাস চুলায় পাম্প দিতে গেলে হঠাৎ করে চুলাটি বিস্ফোরিত হয়ে দোকানের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সাথে সাথে দোকানের বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পাশে অবস্থিত পুকুর থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ফায়ার সাভির্সের সদস্যরা উপস্থিত হওয়ার আগেই দোকানের সামনের অংশ ও প্রায় সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

এ ব্যাপারে দোকনের মালিক আনোয়ার ও দেলোয়ার (দুই ভাই) বলেন, সন্ধ্যায় কর্মচারীরা কাজ করতে গেলে হঠাৎ গ্যাসের চুলটি বিস্ফোরিত হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সেখানে উপস্থিত তিনজন কর্মচারী গুরুতর আহত হয়েছে। তাদরেকে এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে প্রায় এক লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

কেএইচ