বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা লাকি আক্তার। সংগঠনটির ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন হাসান তারেক। সংগঠনের ৩৬তম কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার ছাত্র ইউনিয়নের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
লাকি আক্তার জানান,আমি যদিও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি তারপরেও সম্মিলিতভাবে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
কমিটির অন্য সদস্যরা হলেন,জি এম জিলানী সাংগঠনিক সম্পাদক,সহসভাপতি আবু তারেক, মারুফ বিল্লাহ,জাহিদুল ইসলাম,হাবিব হাসিবুর রহমান,মতিউর রহমান,শহিদুল্লাহ শহীদ, আল আমিন আহমেদ ও মাহমুদ হোসেন। সহকারী সাধারণ সম্পাদক লিটন নন্দী,তন্ময় ধর ও বিধান কুমার বিশ্বাস। কোষাধ্যক্ষ সুমন সেনগুপ্ত,দপ্তর সম্পাদক আল আমিন,শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সিয়াম সারোয়ার,স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক অনিক রায়,বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক জহিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজউল্লাহ,সাংস্কৃতিক সম্পাদক তুহিন কান্তি দাশ,ক্রীড়া সম্পাদক রমেন চক্রবর্তী, সমাজকল্যাণ ও পরিবেশ-বিষয়ক সম্পাদক ইউনা ইসলাম। সদস্য এস এম শুভ,রিয়াজ হোসেন,ফারহান হাবীব,সুকান্ত শীল,প্রেমাংশু মজুমদার,আহসান হাবীব,রাশেদুল হাসান, মিঠুন রায়,সোহেল রানা,আহমেদ আফরোজ,অন্তর চক্রবর্তী,মারুফ আহমেদ খান, আয়াতুল্লাহ খোমেনী,মুশফিক তপু,তাহমিদা আক্তার,আহমেদ পাশা,মাহমুদুল হাসান ও ঋদ্ধ অনিন্দ্য।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]