ময়নসিংহের মেনোনাইট সেন্ট্রাল কমিটিতে ৫০ জন নতুন ম্যাপার নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো ম্যাপিং ময়মনসিংহ সিরিজের প্রথম কর্মশালা।
উক্ত কর্মাশালাটি পরিচালনা করেন ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির জেলা প্রধান পাভেল সারওয়ার।
তিনি বলেন, ম্যাপিং করা এমন কঠিন কোন কাজ নয়। সবাই মিলে উদ্যেগ নিলে খুব দ্রুতই আমরা বাংলাদেশের সকল লোকেশনকে গুগল ম্যাপে অন্তর্ভূক্ত করতে পারি।
আর এর মাধ্যমে নিজেরা উপকৃত হবার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরা সম্ভব। এতে বিদেশি টুরিস্টরাও এখানে এসে স্বাচ্ছন্দ বোধ করবে।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গুগল ম্যাপ মেকার রিজিওনাল এক্সপার্ট ও ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির চিফ এক্সিকিউটিভ ম্যানেজার হাসান শাহেদ ও ম্যাপিং বাংলাদেশের জি আই এস এক্সপার্ট হেদায়েতুর রহমান।
মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহরের নগর পিতা মোঃ ইকরামুল হক টিটু।
তিনি বলেন, এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। ভবিষ্যৎ এ এই ধরনের আয়োজনে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এবং তিনি সবাইকে ম্যাপিং করার জন্য এগিয়ে আসতে আহবান জানান।
কর্মশালার সকল হালনাগাদ তথ্য পাওয়া যাবে
অনুষ্ঠানের শুরুতে ম্যাপিং বাংলাদেশের পক্ষ থেকে জনাব হাসান শাহেদ কথা বলেন।
তিনি সবাইকে বাংলাদেশের ম্যাপকে ডিজিটাল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে আহবান জানান এবং ম্যাপিং বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন।
এর পরেই শুরু হয় মূল কর্মশালা। কর্মশালায় কিভাবে ম্যাপিং করতে হয় তা সরাসরি দেখানো হয়। এসময় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও ছিল যেখানে ম্যাপাররা স্বতস্ফূর্তভাবে প্রশ্নের মাধ্যমে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। কর্মশালার পরে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার যেখানে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
এই ইভেন্টে সার্বিক সহযোগীতায় আছেন ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি, ময়মনসিংহ পৌরসভা, মেনোনাইট সেন্ট্রাল কমিটি, আভান্তি রেস্টুরেন্ট, ও নিউজ আওয়ার।
কর্মশালার সকল হালনাগাদ তথ্য পাওয়া যাবে https://www.facebook.com/events/743633409088091/ এই লিঙ্ক এ।
এসএইচ





