ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ(২০১৪-২০১৫)থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিভাগ দুটি হচ্ছে ফলিত গনিত ও কমিউনিকেশন ডিসঅর্ডার।

এর মধ্যে ‘ফলিত গণিত’ বিজ্ঞান অনুষদের অধীনে এবং  ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরইমধ্যে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সুত্রে এ তথ্য জানা গেছে। জনসংযোগ দফতরের পরিচালক ড. নুর ই ইসলাম বলেন, দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

তবে বিভাগ দুটিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় কোর্স নাকি কেবল স্নাতকোত্তর কোর্স চালু হবে সে ব্যাপারে কিছু জানান নি তিনি। এ ব্যাপারে তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর ভর্তি কমিটির সাধারণ সভা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে বিভাগ দুটিতে কোন কোর্স চালু হবে বা আসন সংখ্যাই কত থাকবে।’

কেএ