রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার ইবি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওয়ালী উল্যাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক জানায় ইবি শিক্ষক সমিতি।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শোক বার্তায় হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোদ করা হয়েছে এবং নিহতের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ইবি শিক্ষকরা।
এআই





