রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে একটি তাঁজা হাত বোমা উদ্ধার করেছে মতিহার থানার পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে ভবনরে সামনে লালন চত্বর থেকে এটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে একটি তাঁজা ককটেল পরে ছিল। এসময় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতবোমাটি নষ্ট করে দেয় । পরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কারা এ কাজ করেছে সেটি জানা যায়নি।


ইআর