জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক গ্রুপের ফাও খাওয়াকে কেন্দ্র করে অপর গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটি।
রোববারের কয়েক দফা সংঘর্ষে ২৪ জন আহত হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার টাইম নিউজকে জানান ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল।
বহিষ্কৃত জাবি ছাত্রলীগের চার নেতা হলেন- সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপু, ক্রীড়া সম্পাদক তাজ ও উপ সমাজসেবা সম্পাদক বশিরুল হক।
এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এর আগে, রোববার জাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হন।
[b]ঢাকা,৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]