‘স্বজন সৃষ্টির প্রেরণা মা হারানোর বেদনা’এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  স্বজনের একযুগ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে সংগঠনটি।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে যুগপূর্তি উৎসবের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ও স্বজনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাজী নজরুল ইসলামের মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় পূর্বের স্থানে এসে শেষে হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, স্বজনের স্থায়ী উপদেষ্টা ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদ, উপ-উপদেষ্টা আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. নাদিরা বেগম প্রমুখ।

এসময় সংঠনটির সকল সদস্যরা টি-শার্ট পরিধান করে মাথায় ক্যাপ দিয়ে বাঁশি বাজিয়ে স্বজনের প্রায় তিনশতাদিক সদস্য র‌্যালীতে অংশগ্রহণ করেন।

এসময় স্বজনের কার্যকরী পরিষদের সভাপতি মো. কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ছাইফুল ইসলাম প্রমুখসহ কার্যকরী পরিষদ, উপদেষ্টা মন্ডলী, উপ-উপদেষ্টা মন্ডলী হল কমিটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কমিটি শুভাকাঙ্খিসহ যুগপূর্তি অনুষ্ঠানের অংশগ্রহণ করেন।

বিকেল তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

বিকাল সাড়ে পাঁচটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে ২০০২ সালের ১২ই অক্টোবর স্বজন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন হিসেবে পথ চলা শুরু করে ও ২০০৭ সালে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন পায়।

এসএইচ