বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শহীদ ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা কর্তৃক আজকের আহুত হরতাল চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস পার্শ্ববর্তী চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের ফতেয়াবাদ এলাকা থেকে শুরু হয়ে লালিয়ার হাট এলাকায় এসে মিছিল ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের সভাপতি কে. আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জননেতা মোহাম্মদ সেলিম। সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক আবদুল্লা আল নোমান, যুগ্ম সম্পাদক ইমরানুল হাসান আরাফাত, আরাফাত, শফিকুল ইসলাম, ইমতিয়াজ ইকরাম। এ সময় আরো উপস্থিত ছিলেন রণকুল ইসলাম, আবদুল নূর তুষার, আবদুল্লাহ আল হারুন, শাকিল, মহিউদ্দিন, ইসমাইল, বেলাল, মো. হাসান, রিয়াজুল, সাগর, নাঈম, দৌলত, রায়হান সহ অসংখ্য ছাত্রনেতাকর্মী।

এতে বক্তাবগণ বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় গুম, খুন, হয়রানী বন্ধ করা না হলে এবং ছাত্রনেতা নুরু হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে চবি ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।  

এমই/নোমান