বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল শেষে শুক্রবার সকাল ৯টায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
বেলা ১২টা পর্যন্ত এসএসসির গণিত (আবশ্যিক), দাখিলের ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের) ও ইংরেজি প্রথমপত্র, কারিগরির রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং দাখিল কারিগরির রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) বিষয়ের পরীক্ষা চলবে।
এর আগে ১১ ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের হরতাল অব্যাহত ছিল। হরতালের কারণে ইতোমধ্যে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষারই দিন পরিবর্তন করা হয়।
জেএ





