এবার হ্যাকারদের কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর শিক্ষার্থীরা। সম্প্রতি এই প্রবণতা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই হ্যাক হচ্ছে শিক্ষার্থীদের ফেসবুক, জিমেইল ও অন্যান্য আইডি।
হ্যাক করার পর শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। এক্ষেত্রে হ্যাকাররা পাঁচশত টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যারা দিচ্ছেন তাদের আইডি এবং পাসওয়ার্ড ফেরত দিচ্ছেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত সপ্তাহেই শতাধিক শিক্ষার্থীদের ফেসবুক ও জিমেইল এ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। একটি একাউন্ট হ্যাক করার পর সেই আইডি থেকে অন্য বন্ধুদের সাথে ফেসবুক ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করে তাদেরও বিভিন্ন এ্যাকাউন্ড হ্যাক করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকিব আনোয়ার বলেন, গতরাতে তার ফেসবুক, জিমেইল ও ইয়াহু আইডি হ্যাক হয়েছে। পরে তার আইডি থেকে হ্যাকার ফেসবুকে অন্য এক বন্ধুর সাথে যোগাযোগ করে টাকা দাবির কথা জানায়।
তিনি জানান, মাস্টার্স সমাপনি পরীক্ষার ঠিক আগ মুহুর্তে তার আইডিগুলো হ্যাক হওয়ার কারনে ফেসবুক, জিমেইল ও ইয়াহুতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তিনি খুবই চিন্তার মধ্যে রয়েছেন। এসব ডকুমেন্টের মধ্যে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার কয়েকটি ইউনিভার্সিটিতে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সেখানে ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক, ছাত্র নেতা, ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা শিক্ষার্থীদের এ্যাকাউন্ড বেশি করে হ্যাক করা হচ্ছে। ভোক্তভোগী কয়েকজন শিক্ষার্থী রেজা আকাশ, ইয়ামিন সাজেদ, আল ফারহান, তানজিলা পৃথা, কানিজ ফাতেমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ইতিমধ্যে তারা ফেসবুক ইনবক্সে মোবাইল কার্ডের মাধ্যমে টাকা দিয়ে তাদের আইডি ও পাসওয়ার্ড পুনরায় ফেরত পেয়েছেন।
তবে যারা এখনো হ্যাকারদের দাবি পূরণ করতে পারেনি তারা তাদের আইডি ও পাসওয়ার্ড ফেরত পাননি। এসব শিক্ষার্থীরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম সাইবার অপরাধ বন্ধ না হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের বড় ধরনের ক্যারিয়ার বিপর্যয় ঘটতে পারে।
[b]ঢাকা,২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শিক্ষা
হ্যাকারদের কবলে ঢাবির শতাধিক শিক্ষার্থী!
এবার হ্যাকারদের কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর শিক্ষার্থীরা। সম্প্রতি এই প্রবণতা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই হ্যাক হচ্ছে শিক্ষার্থীদের ফেসবুক, জিমেইল ও অন্যান্য আইডি





