আওয়ামীপন্থী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে শৃঙ্খলা অবনতির আশঙ্খায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার মিছিল, মিটিং এবং বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জরুরী অবস্থা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ভাইস চ্যান্সেলরের নির্দেশে সোমবার সকাল ৮টায় এ আদেশ জারী করা হয়
জানা যায়, আজ সকালে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের ভিসিপন্থীরা মৌন মিছিল এবং প্রো-ভিসিপন্থীরা মানববন্ধনের ডাক দেয়। তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ক্যাম্পাসে মিছিল, মিটিংসহ সব ধরনের রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য, গত বুধবার আওয়ামীপন্থী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের উভয় গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকেই ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে।
এআই





