ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রফেসর ড. মাহবুবুর রহমানকে নতুন প্রক্টর ও প্রফেসর ড. আনোয়ার হোসেনকে নতুন ছাত্রউপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ইবির ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার তাদের নিয়োগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে। একই সাথে ৩জন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন, ব্যবস্থাপনা বিভাগের কেএম শরফুদ্দিন,ফিন্যান্স বিভাগের মো. আসাদুজ্জামান,কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মোনতাসির রহমান।
প্রফেসর ড. মাহাবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক এবং ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রফেসর ড. আনোয়ার হোসেন ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের শিক্ষক।
এর আগে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রক্টর এবং প্রফেসর ড. মাহবুবুর রহমান সাবেক ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]