বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে পুরান ঢাকার নবাবপুর রোডে এই মিছিল করা হয়েছে।
মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব, সহসভাপতি আব্দুল জলিল, মিরাজ, নাহিদ, মনির, সজিব, জুয়েল, আরিফ, হান্নান, এডিএম বাকির জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ সম্পাদক রেদোয়ান উল্লাহসহ অন্তত ৩০-৩৫ জন নেতা-কর্মী ছিলেন।
এমই





