রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এবারে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদভুক্ত ৫০টি বিভাগকে ৮টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। আর ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

১৯ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঐ ইউনিটের বিজোড় রোল নম্বর ধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঐ ইউনিটের জোড় রোল নম্বর ধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঈ ইউনিট বিজোড় রোল ধারীদের, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঈ ইউনিট জোড় রোল ধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঋ ইউনিট বিজ্ঞান গ্রুপ, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঋ ইউনিট অ-বিজ্ঞান গ্রুপ এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উ ইউনিট (বাণিজ্য) বিজোড় রোল ধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত উ ইউনিট জোড় রোল এবং সকল অ-বাণিজ্য রোল নম্বর এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঊ ইউনিট বিজোড় রোল ধারীদের, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঊ ইউনিটের জোড় রোল ধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ই ইউনিটের বিজোড় রোল ধারীদের, ১১ টা থেকে ১২টা পর্যন্ত ই ইউনিটের জোড় রোল ধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ ইউনিটের বিজোড় রোল ধারীদের, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অ ইউনিটের জোড় রোল ধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অ ইউনিটে গঈছ পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর প্রাপ্তদের মধ্যে যারা চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যবহারিক পরীক্ষা সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd, www.ru.ac.bd) থেকে জানা যাবে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ