বুধবার (১৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ নং রেলগেট এলাকায় রফিক ছাত্রাবাসের সামনে ২০-৩০ টি হোন্ডাসহ শতাধিক বহিরাগত অবস্থান করছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেল। কিছুক্ষণ পরপর তাদের নেতৃত্বে বাইক ও গাড়িতে করে জড় হচ্ছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা।

এ ব্যাপারে জানতে একাধিকবার কল করা হলেও চবি ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি কেউই রিসিভ করেন নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, বিষয়টি আমরা জেনেছি। নিরাপত্তা বাহিনীদের জানানো হয়েছে। বহিরাগত কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রয়েছে।

এনএইচ