বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে মিছিল করে তারা।

সোমবার বেলা ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাংগাঠনিক সম্পাদক রাজু আহমদ মামুন, সহ-সভাপতি আহসানুজ্জামান অলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমদ রাহিসহ শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার মিথ্যা ও হয়রানি মূলক মামলার মাধ্যমে তারেক রহমানকে দেশে আসতে বাধা দিচ্ছে। চিকিৎসা শেষে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মিথ্যাচার করছে।

তারা আরোও বলেন, ছাত্রসমাজ দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান অবৈধ সরকারের পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ