জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শরীফুন্নাহার কলির (২২) ফাঁসিতে ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। নিউমার্কেট থানার পিএসসি কোয়ার্টারে নারীদের একটি মেস থেকে বুধবার রাত ৯ টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। কলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়,অচেতন অবস্থায় বড় বোন নুরজাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কলিকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট শহরের যাত্রাপুর এলাকায়। লাশ ময়নাতদন্ত শেষে আজ বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে।
পরিবার দাবি করেছে,স্বামীর সঙ্গে অভিমান করেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর থেকেই কলির স্বামী মামুন শেখ পলাতক। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানায় কলির পরিবার।
নিউমার্কেট থানার এসআই আনোয়ার জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]