চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাকিব হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১মে) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, ‘একটি ডাকাতি ও আরেকটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে। তাই আজ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।’

সে মাদকের সাথেও সংশ্লিষ্ট বলে পুলিশ সূত্রে জানাগেছে।

মাসুম/জারিফ