রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পথ শিশুদের’ সেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুরাতন ফোকলোর চত্বরে প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে র‌্যালিটি উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

এর আগে পথশিশুদের মাঝে স্কুল ড্রেস দেয়া হয়। পরে শিশুদের অংশগ্রহনের মাধ্যমে পুরাতন ফোকলোর চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অপর্ণ করে এক মিনিট নীরবতা পালন করে।

এসময় প্রো-ভিসি প্রফেসর প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, ইচ্ছে’র সভাপতি দেবশ্রী মন্ডল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন, সাংগাঠনিক সম্পাদক সীমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ফোকলোর চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করে।

উল্লেখ্য, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিনের প্রধান পৃষ্ঠপোষকতায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারী গরিব ও  অনাথ শিশুদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

এরপর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার হত দরিদ্র পরিবারের পথশিশুদের লেখাপড়ার সার্বিক দায়িত্ব পালন করে আসছে।

এসএইচ