ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) বরাবর স্মারকলিপি জমা দিতে উপাচার্য কার্যালয়ে গেছেন আন্দোলনরত ভর্তিচ্ছ‍ু ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হচ্ছিলেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। পরে বেলা সোয়া ১১টা নাগাদ তাদের মধ্য থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করতে যান।

এ সময় আন্দোলনকারীরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করতে চাইলে তাদের সেখানে মানববন্ধন করতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) সকালে টিএসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ২১ অক্টোবর ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে ২৪ অক্টোবরের মধ্যে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি মানা না হলে ২৫ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক-অভিভাবক গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন তারা।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আন্দোলন করে আসছে ঢাবিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা।

কেএইচ