করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ভ্যাকসিন নেয়ার ৩২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে অধ্যাপক ড. মাকসুদ কামাল নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ০৭ ফেব্রুয়ারি আমি করোনার ভ্যাকসিন নিয়েছিলাম। গতকাল (১১ মার্চ) টেস্ট করানোর পর আমার রেজাল্ট পজিটিভ আসে। এখন বিশ্ববিদ্যালয়ের বাসায় কোয়ারেন্টাইনে আছি।”
এমবি





