ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছিনতাইকাদেরীর কবলে পড়ে সাজেদুন নাহানব স্বর্ণা (২৩) নামে এক ছাত্রী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের এলএলবি মাস্টার্সের ছাত্রী।

জানা যায়, সোমবার সকালে বাংলা একাডেমির সামনে একটি প্রাইভেটকারযোগে কয়েকজন ছিনতাইকারী এসে রিকশা আরোহী স্বর্ণার হাত থেকে ভ্যানিটি ব্যাগ টান দেয়।

এসময় স্বর্ণা রিকশা থেকে পড়ে তার বাম হাত ভেঙে যায়। তার ব্যাগে পাঁচ হাজার টাকা, মোবাইল ও জরুরি কাগজপত্র ছিল।

স্বর্ণা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বর্ণা জানান, তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল থাকেন। সম্প্রতি তার বাবা-মা চিকিৎসার জন্য গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে ঢাকা আসেন।

চিকিৎসা শেষে তারা সোমবার বাড়ি যাওয়ার জন্য গুলিস্তানে গিয়ে অপেক্ষা করছিলেন। স্বর্ণা তাদের বাসে উঠিয়ে দিতে রিকশায় করে হল থেকে গুলিস্তান যাচ্ছিলেন। বাংলা একাডেমির সামনে পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর