জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। কোতোয়ালি থানায় এই সাধারণ ডায়েরিটি করা হয়।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই বসির বলেন,বেআইনিভাবে বহিষ্কার ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম থানায় জিডি করেছেন। এছাড়া জিডিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ আলম,বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আকবর,
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা,নীল দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান ও প্রক্টর অশোক কুমার সাহা।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
জবি শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রলীগের জিডি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। কোতোয়ালি থানায় এই সাধারণ ডায়েরিটি করা হয়





