জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্বদ্যিালয়ের কবি সুফিয়া কামাল হলের ২০ জন ছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

হলের নোটিশ বোর্ডে রোববার কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি টানিয়েছে।

বিজ্ঞপ্তিতে যেসব ছাত্রীর নাম উল্লেখ রয়েছে তার হলেন— প্রত্যয় ভবনের ৯০২ নং কক্ষের নাজিয়া (বাংলা), জুলেখা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান) ও তাহমিদা আক্তার ইমা (প্রাণিবিজ্ঞান), ২১০ নং কক্ষের আমেনা খাতুন (বাংলা), ৮০৩ নং কক্ষের নাহিদা আক্তার রুবি (ইসলামের ইতিহাস), ১০৪ নং কক্ষের ফারজানা রহমান (আইন), ৯১২ কক্ষের তানজিনা আক্তার (প্রাণিবিজ্ঞান), ৫০৪ নং কক্ষের এস আর এস অ্যানতিন (ইসলামের ইতিহাস) ও ২০৯ নং কক্ষের আফসানা আক্তার আঁখি (সমাজবিজ্ঞান)।

এছাড়া প্রদীপ্ত ভবনের ৩০৭ নং কক্ষের পারভীন আক্তার (ইসলামের ইতিহাস), ৬১৩ নং কক্ষের জারিন তাসনিম (রাষ্ট্রবিজ্ঞান), ৩০২ নং কক্ষের মরিয়ম জামিয়া তামান্না (আরবি সাহিত্য), ৭১০ কক্ষের চাঁদনি (ইতিহাস), ১০৭ নং কক্ষের নাজমা খাতুন (আইন), ১০৬ নং কক্ষের ফাইজুন্নেুসা আঁখি (ফলিত পদার্থ), ২১১ নং কক্ষের ত্যায়েবা তানজিম (প্রাণিবিজ্ঞান), ৩০৫ নং কক্ষের খালেদা পারভীন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), ২০২ নং কক্ষের মুনিরা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), ২০৮ নং কক্ষের মাসুমা (ম্যানেজমেন্ট) ও ফারিয়া লিজাকে (ফিন্যান্স) হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে ‘নিম্নলিখিত ছাত্রীদের যত দ্রুত সম্ভব স্বেচ্ছায় হল ত্যাগ করার নির্দেশ দেয়া হল।’

কেএইচ