ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তল্লাশী চালিয়েছে ছাত্রলীগ। ছাত্রী সংস্থার খোজে তল্লাশী চালিয়েছে বলে জানা যায়।
আজ সোমবার দুপুরে এ তল্লাশী চালায় বলে জানা যায়।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের নামাজরুম থেকে তিন ছাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার ফজরের নামাজের পর তাদেরকে আটক করা হয়। তারা সবাই ওই হলেরই শিক্ষার্থী।
তাদের বিরুদ্ধে একই সাথে ইসলামী ছাত্রীসংস্থা ও হিজবুত তাহরিরের সাথে জড়িত থাকার অভিযোগ এনেছে হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ জানিয়েছেন, হলের সিট বাতিল করে তাদেরকে অভিভাবকের হাতে তুলে দেয়া হবে।
তিনি জানান, ওই শিক্ষার্থীদের ব্যাপারে আরো খোঁজ নিয়ে অ্যাকাডেমিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা তথ্য দিতে না চাইলে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়া হবে।
এসএইচ





