জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা যায়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পক্ষে ড. মোহাম্মদ সানোয়ার হোসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন ।
এ চুক্তির আওতায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চলমান গবেষণায় দ্বি-পাক্ষিক সুযোগ সৃষ্টি হবে।
এসএইচ





