জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি জানান।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ পাওয়া যাবে।
এমকে





